সংস্থার ছুটির বিধানাবলী
কার্যকরঃ জানুয়ারী ২০২৬
১। ছুটি, কার্যদিবস ও সময়ঃ সকল সরকারী ছুটিতে সংস্থার সকল কার্যালয় বন্ধ থাকবে। কেন্দধীয় কার্যালয় সপ্তাহে শুক্রবার ও শনিবার ২ (দুই) দিন ছুটি থাকবে। বাকী ৫ দিন কর্মদিবস হবে। তবে বিশেষ প্রয়োজনে শুক্রবার ও শনিবারও কর্মীদের কাজ করতে হবে। প্রকল্পের মাঠ কার্যালয় ও ক্ষুদধঋণ কর্মসূচির শাখা সমূহ শুধু শুক্রবার বন্ধ থাকবে। বাকি ৬দিন কাজ চলবে। কৃর্তপক্ষ সংস্থার প্রয়োজন বিবেচনা করে ছুটির দিবস পুন:নির্ধারণ বা কমাতে পারবে। দৈনিক কার্যসময় হবে সকাল ১০ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত। কাজের ধরন ও প্রয়োজনে বা জরুরী কারণে সময়সূচী আগ-পর হতে পারে।
২। নৈমিত্তিক ও অসুস্থজনিত ছুটিঃ কর্মীদের জন্য বছরে ১৫ দিন নৈমিত্তিক ছুটি এবং ৬ দিন অসুস্থজনিত ছুটি প্রদেয় হবে। ছুটি অনুমোদনের পরই কেবল ভোগ করা যাবে। কোন কর্মী এর বেশী ছুটি ভোগ করলে কৃর্তপক্ষের অনুমোদনক্রমে তা বিনা বেতনের হবে। যৌ৩িক/ মানবিক বিবেচিত হলে কৃর্তপক্ষ তা সবেতনেও করতে পারে। উল্লেখ্য ছুটি কর্মীদের প্রাধিকার। তবে তা প্রাপ্যতা, কাজের প্রয়োজনীয়তা ও দায়িত্ববোধ বিবেচনায় রেখে ছুটির আবেদন করতে হবে।
৩। অর্জিত ছুটিঃ সংস্থার অর্গানোগ্রাম অনুযায়ী নিয়মিত কোর কর্মী-কর্মকর্তাদের জন্য বছরে ১০ দিন অর্জিত ছুটি স্ব-স্ব
হিসাবে জমা হবে। তবে সর্বোচ্চ জমার পরিমাণ ৬০ দিনের বেশী হবেনা।
৪। মাতৃত্বকালীন ছুটিঃ কোন নারী কর্মীসংস্থায় ১ বছর চাকরির মেয়াদ পূর্ণ করলে সর্বোচ্চ ৩ মাস সবেতন এবং ৩ মাস বিনা বেতনে মাতৃত্বকালীন ছুটি ভোগ করতে পারবেন। দাতা সংস্থার প্রকল্পে বরাদ্দ পাওয়া গেলে কর্মীদের ৬ মাসের সবেতন ছুটি মঞ্জুর করা যেতে পারে। সরকারের বা অন্য কোন প্রকল্পের কর্মীর জন্য অর্থের সংস্থান করা গেলে তাদেরও ৬ মাসের সবেতন ছুটি মঞ্জুর করা যেতে পারে। এ ছুটি সর্বোচ্চ দুটো সন্তান জন্মের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
৫। পিতৃত্বকালীন ছুটিঃ সংস্থায় ১ বছর চাকরির মেয়াদ পূর্ণ হলে স্ত্রীর প্রসবকালীন সময়ে একজন পুরুষ কর্মী ৭ কর্মদিবস পিতৃত্বকালীন ছুটি প্রাপ্য হবেন। এ ছুটি সর্বোচ্চ দুটো সন্তান জন্মের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
৬। বিবাহ জনিত ছুটিঃ যে কোন কর্মী নিজের বিয়ের জন্য ৭ কর্মদিবস ছুটি প্রাপ্য হবেন।
৭। মুসলিম কর্মীদের জন্য হজ্ব ও উমরাহর জন্য ছুটিঃ একজন মুসলিম কর্মী সংস্থায় ২ বছর চাকরির পর একটি হজ্ব ও একটি উমরাহর জন্য ছুটি প্রাপ্য হবেন। হজ্বের জন্য ছুটি ৪৫ দিন এবং উমরাহর জন্য ছুটি ১৮ দিন হবে। এই ছুটি সমস্ত
চাকরি জীবনে ১ বার করে প্রাপ্য হবেন।
৮। অন্যান্য ধর্মাবলম্বী কর্মীদের জন্য ছুটিঃ সংস্থার অন্যান্যধর্মাবলম্বী যেমন হিন্দু,বৌদ্ধ, খিধষ্টান কর্মীগণ ডরপ্ এ ২ বছর চাকরির পর ধর্মীয় আচার অনুষ্ঠান, তীর্থযাত্রা এসবের জন্য সারা চাকরি জীবনে ২ বার ৭ দিন করে বা একবারে ১৪ দিন ছুটি প্রাপ্য হবেন।
৯। পরিবারের সদস্য মৃতু ̈জনিত ছুটিঃ সংস্থার কোম কর্মীর নিজ পরিবারের ঘনিষ্ঠ সদস্য- বাবা,মা,শশুর শাশুড়ী, ̄স্বামী/স্ত্রী ও সন্তান- এর মৃত্যুতে সকল ক্ষেত্রে সর্বোচ্চ ৫ দিন করে ছুটি প্রাপ্য হবেন।
১০। বিশেষ ছুটি নৈমিত্তিক ছুটি থেকে বাদ না দেয়াঃ মাতৃত্ব, পিতৃত্ব ও বিবাহ, হজ্ব ও উমরাহ,ধর্মীয় আচার অনুষ্ঠান ও তীর্থ যাত্রা এবং পরিবারের সদস্যের মৃতু ̈জনিত কারণে ভোগকৃর্ত ছুটি নৈমিত্তিক ও অসুস্থজনিত ছুটি থেকে বাদ দেয়া হবে না।