দেশের পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) খাতে ক্রমবর্ধমান বৈষম্য দূর করে আগামী জাতীয় বাজেটে বরাদ্দ বাড়ানোর জোর দাবি জানিয়েছে ওয়াশ খাতে কাজ করা ৯০০টিরও বেশি সংস্থার জোট ‘নেটওয়ার্ক অব ওয়াশ নেটওয়ার্কস’।
গত কয়েক বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ওয়াশ খাতের বরাদ্দ ব্যাপকভাবে কমেছে। এর ফলে বিগত কয়েক দশকের কষ্টার্জিত অগ্রগতিকে ম্লান করার পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৬ অর্জনে বাংলাদেশের অঙ্গীকারকে ঝুঁকির মুখে ফেলছে। মাত্র ৩ বছরে এই বরাদ্দ কমেছে প্রায় ৪০ শতাংশ, যা দেশের ক্রমবর্ধমান জাতীয় উন্নয়ন বাজেটের সঙ্গে জনস্বাস্থ্য, স্থানীয় সরকার অবকাঠামো ও পানিব্যবস্থার মতো মৌলিক খাতে বরাদ্দ সংকোচনের এক চরম বৈপরীত্যকে প্রকাশ করে।
সামগ্রিক এই সংকটের পরিপ্রেক্ষিতে ‘নেটওয়ার্ক অব ওয়াশ নেটওয়ার্কস’ আগামী বাজেটের জন্য বেশকিছু সুনির্দিষ্ট প্রস্তাব করেছে। সেগুলোর মধ্যে আছে ওয়াশ খাতে বরাদ্দ কমানোর প্রবণতা বন্ধ করা, পৃথক বাজেট লাইন, আঞ্চলিক সমতা অনুযায়ী পুনর্বণ্টন, জলবায়ু সহনশীলঅবকাঠামো, গ্রামীণ জনপদে পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ, পাবলিক টয়লেট ও শিক্ষাপ্রতিষ্ঠানে মাসিক স্বাস্থ্যবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিশেষ জেন্ডার-রেসপনসিভ বাজেটিং, পরিবেশগত ভারসাম্য রক্ষায় পয়ঃবর্জ্য শোধন করে বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি উৎসাহিত করা, এবং স্যানিটেশনে বেসরকারি খাতের অংশগ্রহণ।
নিরাপদ পানি ও স্যানিটেশন কেবল অধিকার নয়, এটি দেশের উৎপাদনশীলতা বাড়ানোর মোক্ষম হাতিয়ার।
সেক্রেটারি, আইডল্বিউএ, বাংলাদেশ চ্যাপ্টার
উপ-নির্বাহী পরিচালক, ডর্রপ