২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদনের অপেক্ষায় রয়েছেন বাজেট প্রণয়নের সঙ্গে সম্পৃক্ত সবাই। বাজেট নিয়ে কাজ করার সময় তাদের মনে একটি প্রশ্নই সবচেয়ে বেশি গুরুত্ব পায়, যাদের জন্য এই বাজেট, তারা কি এর সুফল ভোগ করতে পারবে? তাদের বাস্তব চাহিদা কি এতে প্রতিফলিত হয়েছে? এই বাজেট কি তাদের অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে? এখন সেই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার অপেক্ষা। কারণ বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়; এটি জনগণের আশা-আকাঙ্ক্ষা, অধিকার এবং উন্নয়নের প্রতিশ্রুতি। তাই আমাদের প্রত্যাশা ও দাবির প্রতিধ্বনি হয়ে উঠেছে একটি স্লোগান “বাজেটে আমার হিস্যা কই?”